1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অসুস্থ চার সাংবাদিকের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

অসুস্থ চার সাংবাদিকের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল।

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক সিনিয়র সাংবাদিক মো. আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও গাজী টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম এবং প্রেসক্লাবের সদস্য ও মোহনা টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম জয়ের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক কনফারেন্স রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. এনামুল হক।
দোয়া মাহফিল পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মোয়াজ্জেম হোসেন। এ সময় প্রেসক্লাবের সদস্য ও উপস্থিত সাংবাদিকরা অসুস্থ চার সাংবাদিকের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাত করেন।
মোনাজাতে অসুস্থ সাংবাদিকদের শারীরিক কষ্ট লাঘব, দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়। পাশাপাশি তাদের পরিবার-পরিজনের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park