1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৮ দফা দাবি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন অবরোধ এ কে এম বাদরুল আলম- বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

৮ দফা দাবি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন অবরোধ এ কে এম বাদরুল আলম-

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ৮ দফা দাবিতে রেলস্টেশনে ট্রেন অবরোধ করেছে সুশাসনের জন্য নাগরিক—সুজনসহ জেলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে তারা মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে এ কর্মসূচি পালন করে।
ট্রেন অবরোধ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান প্রমূখ।

রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আন্দোলনকারীরা তাদের দাবি উপস্থাপন করলে তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেন। ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৩৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, তাদের ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park