1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২৪ ঘন্টার ব্যবধানে গোয়াইনঘাটে ২ কলেজ ছাত্র সহ একই পরিবারের ৪ জনের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

২৪ ঘন্টার ব্যবধানে গোয়াইনঘাটে ২ কলেজ ছাত্র সহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

২৪ ঘন্টার ব্যবধানে সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে মধ্যে সড়ক দু-র্ঘ-টনায় ২ জন ও বার্ধক্যজনিত কারনে ১ জন ও প্রসবকালীন কারনে ১ জনের সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন নিহতদের আত্মীয় খাইরুল ইসলাম।
জানা যায় বোধবার ২২ জানুয়ারি বেলা দুই ঘঠিকার সময় গোয়াইনঘাট সরকারী কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিফাত আহমেদ কিবরিয়া (১৯) ও আবু সুফিয়ান(২০) নামে একই পরিবারের চাচা ভাতিজা সম্পর্কে দুই পরীক্ষার্থী। উপজেলার সালুটিকর – গোয়াইনঘাট রাস্তার সতী গ্রাম নামক স্থানে পৌঁছলে অপরদিকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উপস্থিত লোকজন রিফাত আহমদ কিবরিয়া ও আবু সুফিয়ানকে উদ্ধার করে গোয়াইনঘাট মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার রিফাত আহমদ কিবরিয়া কে মৃত ঘোষণা করে ও সুফিয়ান কে সিলেট উসমানী মেডিকেলে নেওয়ার পর ডাক্তার সুফিয়ানকে ও মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহিওয়িন্নাইলাইহিরাজিঊন।

নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে ও আবু সুফিয়ান একই পরিবারের ফরিদ আহমেদর ছেলে। তারা দুজই গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।
এর পূর্বে গতকাল মঙ্গলবার দিনে একই পরিবারের নিহত কিবরিয়ার চাচী সয়জুন বেগম (৬০) নামে এক মহিলার বার্ধক্যজনিত কারনে ও কিবরিয়ার বউ রেফা বেগম, স্বামী কয়েছ আহমদ নামে অপর মহিলা প্রসবজনিত কারনে মৃত্যুবরন করেন। দু-দিনের মধ্যে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় গোয়াইনঘাট উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সহ উপজেলার বিশিষ্টজন। রিপোর্ট লেখা পর্যন্ত দুই মহিলার দাফন সম্পন্ন হয়েছে ও সড়ক দু-র্ঘ-টনায় নিহত কলেজ ছাত্র কিবরিয়া ও সুফিয়ানের মরদেহ সিলেট ওসমানী মেডিকেলের ফরেন্সিক ওয়ার্ডে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park