1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ থেকে বঞ্চিত যোগ্য, মেধাবী ও সনদধারী প্রার্থীরা শতভাগ নিয়োগের দাবিতে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১২ জুলাই) আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খোরশেদ আলম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৬ হাজারেরও বেশি যোগ্য প্রার্থী সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন। এর প্রধান কারণ বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত না করা। ফলে হাজারো নিবন্ধনধারী প্রার্থী চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, শূন্যপদ থাকা সত্ত্বেও সুপারিশবঞ্চিত যোগ্য প্রার্থীদের নিয়োগ না দিয়ে নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তা মেধার প্রতি অবিচার হবে। তাই নতুন কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
সুপারিশ বঞ্চিতরা ৩ দফা দাবি তুলে ধরেন-
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিতদের সুনির্দিষ্ট ৩ দফা দাবি:🔥🔥🔥
১/ বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ বঞ্চিতদের জন্য গণবিজ্ঞপ্তি দিতে হবে,প্রয়োজনে নতুন করে ই-রিকুইজিশন এর মাধ্যমে শূন্য পদের চাহিদা আবার নিতে হবে।
২/যে সকল বিষয়ে যোগ্য, নিবন্ধিত,সনদধারী প্রার্থী রয়েছে সে সকল বিষয়ে সুপারিশ বঞ্চিতদের নিয়োগের আগে নতুন করে কোন সার্কুলার প্রকাশ করা যাবেনা।
৩/ সনদের মেয়াদ এবং বয়স সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত সবাইকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে,
সহকারী শিক্ষক, স্কুল পর্যায়-২ এবং প্রভাষক পদে শতভাগ নিয়োগ এর জোর দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, মুনিয়া তাসনিম, মিনু আক্তার, মাসুদ রানা, নিপা আক্তার, শাকিল মিয়া ও অনন্যা রানী। তারা এনটিআরসিএ (NTRCA) কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে সুপারিশবঞ্চিত নিবন্ধনধারীদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তারা মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বঞ্চিত প্রার্থীরা বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। আমরা সেই আশ্বাসের বাস্তবায়ন চাই।”

খোরশেদ আলম বলেন, “আমরা ইতোমধ্যে দুইবার বঞ্চিত হয়েছি। বারবার বঞ্চিত হতে চাই না। আমরা নামমাত্র কোনো গণবিজ্ঞপ্তি চাই না; বরং বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে আমাদের শতভাগ নিয়োগ নিশ্চিত করা হোক।”

বর্তমানে সুপারিশবঞ্চিত প্রার্থীরা সরকারের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park