1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হিন্দু-মুসলমান আমরা সবাই মিলে এই সমাজকে আলোকিত করব : এ্যানি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

হিন্দু-মুসলমান আমরা সবাই মিলে এই সমাজকে আলোকিত করব : এ্যানি

একেএম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার লক্ষ্মীপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

একেএম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
লক্ষ্মীপুর

রাজনৈতিক দলের কর্মসূচি এবং কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হব।
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল ও ব্যক্তিকে কর্মসূচি দেওয়ার সময়, কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে। কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। সেজন্য রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যানি চৌধুরী বলেন, সবার দায়িত্ব এ সরকারকে সহযোগিতা করা। এটি কোনো ব্যক্তি বা দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে জনগণের প্রত্যাশা-দাবিও বেশি থাকবে। তবে আইন-শৃঙ্খলার যেন অবনতি না হয় খেয়াল রাখতে হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২২৩ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
নির্বাচন নিয়ে
তিনি আরও বলেন, হিন্দু-মুসলমান আমরা সবাই মিলে এই সমাজকে আলোকিত করব। এই সমাজকে বদনামের হাত থেকে রক্ষা করব। যেটি গত ১৬-১৭ বছরে হয়েছিল, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে সমাজের মধ্যে গুম হয়, খুন হয়, ব্যবসায়ীদের হুমকি ও মুক্তিপণ আদায় করার ব্যবস্থা করা হয়, জিম্মি করা হয়, সে সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park