1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারেনি:শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারেনি:শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার লক্ষ্মীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার লক্ষ্মীপুর

আওয়ামী লীগ ফ্যাসিস্ট-কর্তৃত্ববাদী শাসক ও স্বৈরাচারী মনোভাব নিয়ে অরাজনৈতিক ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসকের দল আওয়ামী লীগ, এদের রাজনৈতিক দল বলা যায় না। শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারেনি, গণশত্রু এবং জন শত্রুতে পরিণত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১৭ বছরে অত্যাচার-নির্যাতনের আন্দোলন সবশেষ জুলাই আন্দোলন ৫ আগস্টে গিয়ে শেষ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ গত ১৭ বছর বর্বর যুগের অধ্যায় তৈরি করেছে। তারা যখন বলে চূড়ান্ত ক্ষমতা দরকার, গণতন্ত্রের অগ্রাধিকার নয় উন্নয়নের অগ্রাধিকার, কেন?- কারণ তখন দুর্নীতি করা যাবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর মা-বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন। হাসিনা কাউকে ছাড় দেননি। কারণ দেশ শাসন দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করেননি। হাসিনা এ বাংলাদেশে এসেছেন তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা সাধারণ মানুষের সবসময় মুখে বলাবলি ছিল।
বিএনপির এ নেতা বলেন, আজকে ১৫ আগস্ট, তার (হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে- সেই আলোচনার সুযোগ আজকে তারা পায়নি, পাচ্ছে না। কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ের আওয়ামী লীগ ছিল না। মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিব পরিবার ছিল না। ফ্যাসিস্ট বর্বর কায়দায়, জুলুম-নির্যাতন জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল স্বাধীনতার পর থেকে।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park