1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লক্ষ্মীপুরে বিতর্ক, কুইজ ও পুরস্কার বিতরন। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লক্ষ্মীপুরে বিতর্ক, কুইজ ও পুরস্কার বিতরন।

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্ট।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
  •  এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্ট।

 

প্রমাণ স্পষ্ট, প্রতিরোধ বিনি য়োগ করুন, মাদকাসক্তি এবং সংঘবদ্ধ অপরাধের দুষ্টচক্র ভেঙ্গে ফেলুন এমন প্রতিপাদ্যকে সামনে রেখে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। জেলা ন্যাশনাল ড্রাগ অ্যাসোসিয়েশন (এনডিএ) আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ন্যাশনাল ড্রাগ অ্যাসোসিয়েশন (এনডিএ) এর সভাপতি মো: হাসিবুর রশীদের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ রীনা সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের এ ধরনের ইতিবাচক x,কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park