1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাতীবান্ধা সীমান্তে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

হাতীবান্ধা সীমান্তে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে হাসিবুল আলম (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক নিজ দেশের ভূখণ্ডে, ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আকস্মিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা ঘাস কাটতে থাকা বাংলাদেশিদের ধাওয়া করে এবং কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে তারা হাসিবুল আলমকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে ভারতের দিকে ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর আনুমানিক বিকেল ৫টার দিকে বিজিবি এবংবিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ গুলিবিদ্ধ হাসিবুল আলমকে বৃহস্পতিবার বিকেলে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। তবে বিজিবি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি ।

সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। পতাকা বৈঠকে ফেরতের আশ্বাস আসায় কিছুটা স্বস্তি ফিরলেও হাসিবুল সুস্থ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত উদ্বেগ কাটছে না তার আত্মীয় ও এলাকাবাসীর মধ্যে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবি বলেন, হাসিবুলের শরীরে গুলি লেগেছে বলে বিএসএফ জানিয়েছেন। বিষয়টি বিএসএফ স্বীকার করেছে। তাকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তাকে ফেরতের আশ্বাস দিয়েছে বিএসএফ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park