1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাজারী গলিতে এসিড নিক্ষেপের মামলায় যুবলীগ নেতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাজারী গলিতে এসিড নিক্ষেপের মামলায় যুবলীগ নেতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রাম নগরের হাজারী গলিতে যৌথ বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের মামলায় সুমন চৌধুরী নামে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে কোতোয়ালি থানার লাভ লেইন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

সুমন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪-এর মেজর রিজওয়ান।

যৌথ বাহিনী বলেন: হামলা ও এসিড নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৪ ও ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের মামলারও আসামি। জানা যায় ইসকন নিয়ে অন্যের ফেসবুক পোস্ট শেয়ার করায় ৫ নভেম্বর রাতে নগরের হাজারী গলির ব্যবসায়ী ওসমান আলীকে দোকানে অবরুদ্ধ করে হামলা চালানো হয়। ওসমানকে উদ্ধারে গেলে যৌথ বাহিনীর ওপর ইটপাটকেল ও এসিড নিক্ষেপ করে হামলাকারীরা। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।পরে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতরা ইসকন সমর্থক। গ্রেপ্তারদের বেশির ভাগ সংগঠনটির সমর্থক। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসকন বাংলাদেশ। এ ঘটনায় মামলার এজাহারে পুলিশ দাবি করেছে, ইসকন সমর্থকদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে হামলায় জড়িত ছিল বলে জানা যায়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park