1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ গ্রেফতার এক - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

মোঃ সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একদল ডিবি পুলিশ মাধবপুর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজাসহ মো: জামাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে একদল ডিবি পুলিশ। গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ সূত্রে জানা যায়, (২৫ অক্টোবর) শুক্রবার ভোর অনুমান ০৪:৫৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের অর্ন্তগত গন্ধবপুর সাকিনস্থ আব্দুল আজিজ এর পুত্র মো: জামাল হোসেন (৩৩) এর উত্তর পূর্ব পাশ্বের কক্ষ তল্লাশী করিয়া ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়। এবং এসময় মাধবপুর থানাধীন সুয়াবই গ্রামের ফরাস উদ্দিন এর পুত্র মো: রুবেল মিয়া (৪০), পালিয়ে যায়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মাহমুদুল হাসান ও এএসআই (নিঃ) মোহাম্মদ আঃ আলিম, সংঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাধবপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মো: জামাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামী মো: রুবেল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চলমান। উক্ত বিষয়ে নিয়মতি মামলা প্রক্রিয়াধীণ।

মো: সফিকুল ইসলাম নাহিদ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭২-৫৬৮৫১৮
তারিখ: ২৫-১০-২০২৪ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park