1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সোনাদিয়া দ্বীপে নারী পর্যটককে যৌন নিপীড়নের অভিযোগ, আটক দুই  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

সোনাদিয়া দ্বীপে নারী পর্যটককে যৌন নিপীড়নের অভিযোগ, আটক দুই 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের পূর্ব পাড়ায় ভ্রমনে আসা লালমনিরহাটের  এক নারী পর্যটকের প্রতি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাগু মেম্বারের ছেলে রাকিবের মালিকানাধীন একটি কটেজে পর্যটক হিসেবে অবস্থানকালে ওই নারী নিপীড়নের শিকার হন।

১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিচ্ছি করে মহেশাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, ভিকটিম লালমনিরহাট সদরের আহসানুল হোসাইনের মেয়ে ফাইরোজ (২২)। ঘটনায় জড়িত সন্দেহে আটক কক্সবাজার সদরের লাইটহাউজ এলাকার আবদু ছফুর পুত্র মো: হৃদয় (২০) ও হোয়ানক পানিরছড়া এলাকার আবদুস সালামের পুত্র মোঃ আকতার হামিদ আকাশ (২২) 

স্থানীয়রা বলেন, সোনাদিয়ার রাকিব ও শামিমের মালিকানা রিসোর্টটি খুব একটা পরিচিত নয়। লোকেশনও অনেক দুরে নিরিবিলি একটি জায়গায়। রিসোর্টের দুদিকে সাগর। আর পেছন দিকে অনেক দুরে একটি বাড়ি। এমন একটি রিসোর্টে অবস্থান করছিলেন তিনি।

সেখানেই সন্ধ্যায় তার রুমে তিন ব্যক্তি ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই নারী চিৎকার দিলে একজন পালিয়ে যায়। ঘটনার একপর্যায়ে ভুক্তভোগী নারী মোবাইল ফোনে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ বিষয়টি অবগত হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে। এ ঘটনায় ওই রিসোর্টের সোনাদিয়া থেকে দুইজন আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, পুলিশের অনুরোধে স্থানীয় জনপ্রতিনিধি, চৌকিদার ও এলাকাবাসী যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সময় নিপীড়নের শিকার নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ভুক্তভোগী নারী পুলিশকে জানান, তাকে জোরপূর্বক মাদক সেবনে বাধ্য করা হয়েছিল। পুলিশ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি পুলিশ।

ঘটনার পর থেকে সোনাদিয়া দ্বীপ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park