1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেন্টমার্টিন থেকে ট্রলারসহ ৭ জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সেন্টমার্টিন থেকে ট্রলারসহ ৭ জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি

শাহিন আলম টেকনাফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফের পর এবার সেন্টমাটিনের দক্ষিণে সাগর থেকে আবারও একটি মাছ ধরার নৌযানসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। সাগরে জাল ফেলে মাছ ধরার সময় সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী ‘সীতা’ নামক এলাকা থেকে বুধবার বেলা ২টার দিকে তাঁদের অপহরণ করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ কাযুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ।

সমিতির সভাপতি সাজেদ আহমদ বলেন, জেলেসহ যে নৌযানটি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে, নৌযানটির মালিক টেকনাফ পৌরসভার কাযুকখালীযাপাড়া বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল কায়সারের। ওই নৌযানটিতে সাতজন মাঝিমাল্লা ছিলেন। তাৎক্ষণিক জেলেদের নাম-ঠিকানা জানা যায়নি।

ওই ট্রলারের মাঝি দিল মোহাম্মদ সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে জানিয়ে সাজেদ আহমদ বলেন, সেন্টমার্টিনের দক্ষিণে সাগর জাল ফেলে মাছ ধরার সময় স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে। এসময় তারা কয়েকটি নৌযানটিকে ধাওয়া দেয়। এরমধ্যে একটি নৌযানসহ ৭ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।

ট্রলার মালিক নুরুল কায়সার বলেন, প্রায় ২২ লাখ টাকার বিনিময়ে ট্রলারটি তৈরি করা হয়। আরাকান আর্মি বাংলাদেশের জলসীমানায় ঢুকে অস্ত্রেরমুখে জিম্মি করে জেলেসহ ট্রলারটি নিয়ে গেছে। জেলেসহ ট্রলারটি ফেরত আনার ব্যবস্থা করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, প্রায় প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রেরমুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। গত চার দিনে সাতটি ট্রলারসহ ৫১জন জেলেকে অপহরণ করা হয়েছে বলে ট্রলার মালিক সমিতি জানিয়েছে। এর আগে ৫ আগস্ট নিয়ে গেছে ২ জনকে।

গত বছরের ডিসেম্বর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৬২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park