1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জে ১৩২ টি স্টিল বডি নৌকা ৭টি ড্রেজারসহ ২০ হাজার ফুট বালু জব্দ; আটক ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুনামগঞ্জে ১৩২ টি স্টিল বডি নৌকা ৭টি ড্রেজারসহ ২০ হাজার ফুট বালু জব্দ; আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে ড্রেজার/বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় টাক্সফোর্স অভিযানে সাতটি ড্রেজার মেশিনসহ ছোট/বড় ১৩২ টি ষ্টীল বডি নৌকা ও চার শ্রমিককে আটক করে। এ সময় আটককৃত নৌকায় থাকা অবৈধভাবে ধোপাজান চলতি নদী থেকে উত্তোলনকৃত ২০ হাজার ৩০০ ঘনফুট বালুও জব্দ করা যায়।

মঙ্গলবার সকল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ধোপাজান চলতি নদীতে টাক্সফোর্স অভিযান চালিয়ে ১৩ তেরো কোটি ১৬ ষোল লক্ষ ৫২ বায়ান্ন হাজার টাকার ড্রেজার মেশিন ও বালুসহ ষ্টীল বডি নৌকা এবং চারজন শ্রমিককে আটক করা হয়।

পরে আটককৃত ২০ হাজার ৩০০ ঘনফুট বালু- ইঞ্জিনসহ ষ্টীল বডি নৌকা ৫ টি বড় নৌকা, ৯টি ছোট নৌকা এবং ২ টি ড্রেজার মেশিন সুনামগঞ্জ সদর থানার জিম্মায় এবং ইঞ্জিনসহ ষ্টীল বডি ৫টি বড় নৌকা, ৯৮টি মাঝারি নৌকা , ১৫টি ছোট নৌকা ও ৫ টি ড্রেজার মেশিন আস্তানাঘাট এলাকায় সহকারী কমিশনার শিশির এর তত্ত্বাবধানে বিজিবি, পুলিশ ও আনসার এর পাহারায় রাখা হয়।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক *এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) এর সত্যতা নিশ্চিত করেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ ভুলুরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২১২/৬-এস এলাকায় ধোপাজান চলতি নদীর আস্তানাঘাট নামক স্থানে এবং সুরমা ইউনিয়নের ওরাকান্দা মনিপুরী ঘাট নামক স্থানে অবৈধভাবে ড্রেজার/বোমা মেশিন ব্যবহার করে নদীর পাড় ভাঙ্গনে ও পরিবেশ নষ্টের বালু উত্তোলন করে স্থানীয় একটি অসাধু বালু ব্যবসায়ী। এই খবর পেয়ে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি, সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন, বিশ্বম্ভপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আনসারের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান ধোপাজান চলতি নদীতে চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকৃত সাতটি ড্রেজার মেশিনসহ ছোট/বড় ১৩২ টি ষ্টীল বডি নৌকা ও চার শ্রমিককে আটক করাসহ ২০ হাজার ৩০০ ঘনফুট বালুও জব্দ করা যায়।

পুলিশ, আনসার বিজিবির সমন্বয়ে এ টাক্সফোর্স এর নেতৃত্ব দেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মফিজুর রহমান এবং সুনামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মেঃ ইসমাইল রহমান। এসময় উপস্থিত ছিলেন, পুলিশের এসআই মো: জহির হোসেন ও এসআই মো: ফখরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park