1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জে জামায়াতের দুই প্রর্থীর একসাথে  নির্বাচনী প্রচারনা শুরু  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

সুনামগঞ্জে জামায়াতের দুই প্রর্থীর একসাথে  নির্বাচনী প্রচারনা শুরু 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

জামায়াতে ইসলামি বাংলাদেশ সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) এই দুই আসনে দাড়িঁপাল্লার প্রার্থীরা একসাথে আনুষ্ঠানিকভাবে মোটর সাইকেল শো-ডাউন ও পথসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেছেন। শনিবার(২২ নভেম্বর) সকালে জামায়াত শিবিরের হাজারো নেতাকর্মীরা সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর) মাঠে জড়ো হয়ে মোটর সাইকেল শোডাউন করে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে গিয়ে সুনামগঞ্জ-৪ আসনে দাড়িঁপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাভোকেট শামসু উদ্দিনের পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পরে মোটর সাইকেলের বহরটি সুনামগঞ্জ-১ আসনে  দাড়িঁপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের সমর্থনে তাহিরপুর উপজেলা সদরে আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে হাজাঁরো হাজাঁরো জামায়াত শিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী তোফায়েল আহমদ খাঁন ও সুনামগঞ্জ-৪ আসনে জামায়াতের পপার্থী এড. শামসুউদ্দিন বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি আর্দশিক রাজনৈতিক দল। এই দল দেশে ইনসাফ,ন্যায়ভিত্তিক একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বির্নিমাণে কাজ করে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে আমাদের দলের অসংখ্য নেতাদের নামে মানবতা বিরোধী অপপরাধের নামে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। দেশে গণতান্ত্রিক একটি রাষ্ট ব্যবস্থায় মানুষের ভোটাধিকার হনন করে দিনের ভোট রাতে দিয়ে এই বিগত সরকারটি দেশের মানুষের বাক স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু ২০২৪ সালের জুলাই বিপ্লবের ৫ই আগষ্ট ছাত্রজনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো। তারা আরো বলেন,ছাত্রজনতার আত্মত্যাগ শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে চাঁদাবাজ,ট্রেন্ডারবাজ ও সুষনমুক্ত এবং বৈষম্যহীন একটি সমাজ গঠনে জামায়াতে ইসলাম বাংলাদেশের ন্যায়ের প্রতীক দাড়িঁপাল্লায় আপামোর জনগন তাদের মতামত ও ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামি বাংলাদেশকে নতুন সরকার গঠনের সুযোগ সৃষ্টি করে দিবেন বলে প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেন। তারা বর্তমান অন্তবর্তী সরকার ও বিভিন্নস্তরের প্রশাসনের কর্মকতারা যেন নির্বাচনে অংশগ্রহনকারী সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ এবং সুযোগ সৃষ্টি করে দেন এমনটা প্রত্যাশা তাদের। এই শো-ডাউন ও পধথসভায় আরো উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ,জেলা জামায়াতের নায়েবে আমীর ও জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোমতাজুল হাসান আবেদ,পৌর জাায়াতের আমীর আব্দুস সাত্তার মুহাম্মদ মামুনসহ জেলা,উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park