1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেট র‍্যাব-৯ এর হাতে আটক আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট র‍্যাব-৯ এর হাতে আটক আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজল

মো : শফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের একটি আভিযানিক গতকাল বুধবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ১০টা ৫০মিনিটের সময় সিলেটের কোতয়ালী থানাধীন রিকাবী বাজার পয়েন্টস্থ সিলেট ডিজিটাল এক্সরে এর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নাশকতা মামলা ( গত ২৩ সেপ্টেম্বর) মোগলাবাজার থানায় এফআইআর নং- ১১/১১৮, ধারা:১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন ৩/৪ তৎসহ ১৪৩/৩২৩/৩২৬/১১৪/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০) এর পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীগের সভাপতি সাহপুর সড়কের বাজার গ্রামের মৃত মুহিবুর রহমানের পুত্র আলী হোসেন ফজল (৫০)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেটের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park