1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ সম্পাদক সাইফুর তালুকদার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ সম্পাদক সাইফুর তালুকদার

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২৬-২৭ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার পুননির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী এই ফলাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন), সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট), কোষাধক্ষ্য শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ (একাত্তরের কথা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো‍: কামরুল আলম (আলোকিত সিলেট), দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না (ডেইলি ক্যাম্পাস), সদস্য সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো: মশাহিদ আলী (বার্তা ২৪) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।

ভোট চলাকালে চলাকালে এসএমপির মূখপাত্র ও ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের আপীল বোর্ডের সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, এনসিপি সিলেট জেলা শাখার জুলাই অভ্যূত্থান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নির্বাচন পরিদর্শন করেন।

নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park