1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিন ব্যক্তির  মরদেহ উদ্ধার  : - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিন ব্যক্তির  মরদেহ উদ্ধার  :

সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সিনিয়র রিপোর্টার সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের একই দিনে  দুই উপজেলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

একই দিনে সকালে রায়গঞ্জের একটি ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা , একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন এবং রায়গঞ্জের একটি ধান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।


সকালে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান  এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানাযায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহ  একটি গাছের সাথে গামছা দিয়ে  গলায় ফাশ দেওয়া অবস্থায় ও আব্দুল মমিন নামের এক শ্রমিকের মরদেহ তাঁতে তেনা পেছানো মেশিনের সাথে জড়ানো অবস্থায় এবং অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়।

এদিকে বেলকুচি থানা অফিসার ইনচার্জ  জাকারিয়া জানান,  আজ দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত)  আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিতিতে আমরা ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা এনেছি। মৃত ওই ব্যক্তির পরিচয় জানাযায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park