1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে হেরোইন ও ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি ছাত্রদলের অধীনস্থ স্বাধীনতা হল ও সকল অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবীর দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে দেবীগঞ্জ সংবাদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইন ও ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ​‘ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি’—সাতক্ষীরায় নবীন বরণে শিবির নেতা। মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল, প্রতিযোগীতা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় নভেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ব্রিজ উদ্বোধন করল কমলমতি শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে হেরোইন ও ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক আসামিকে ২০ হাজার টাকা এবং অপর আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে উভয়কে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুজ্জোহা শাহানশাহ। তিনি জানান, রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম (পলাতক) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ জুন র‍্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। ওই দিন রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউল হককে আটক করেন তাঁরা। এ ঘটনায় র‍্যাব-১২-এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেন।

অপর মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৩ অক্টোবর বেলকুচি থানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে হেরোইন ক্রয়-বিক্রয়ের অভিযোগে আনোয়ার বেগম ও তাঁর কিশোর ছেলে শরিফুল ইসলামকে (১৪) আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ শরিফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর মামলায় জিয়াউল হকের দণ্ডের বিস্তারিতও আদালতের রায়ে নির্ধারিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park