
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
দেশ ও প্রবাসে অবস্থানরত মুসলিম ভাই-বোনদের কল্যাণ এবং মুরদেগানদের স্মরণে মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, ক্বরাত ও উপস্থিত বক্তিতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মদিনাতুল উলুম হবিবপুর হাফিজিয়া মাদরাসার হল রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
শায়খ মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (আসক) সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও মাওলানা সুলাইমান আহমদ যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা মুহসিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক ও মাদরাসা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা ছাদ মাষ্টার, হেফাজতে ইসলাম নেতা মাওলানা মুজ্জামিল তালুকদার,াবিদ মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি আব্দুল মুনঈম শাহিন কামালী, সাধারণ সম্পাদক মুফতি আকমল হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সভাপতি হাফেজ আহবাব হুসাইন,শালদীঘা মাদরাসার মুহতামীম মাওলানা উমর ফারুক, হবিবপুর আশিঘর মাদরাসার শিক্ষক মাওলানা রাজু আহমদ,সুহেল আমীন, শিক্ষাবিদ জাহাঙ্গীর আহমদ, ডা. মাওলানা ওয়ালি উল্লাহ ওলি, ফয়জুর রহমান, সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালীন, মাওলানা ফারহান আহমদ, মাওলানা আহমদুল হক ফয়েজী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আলোচনা সভা শেষে হামদ-নাত, ক্বিরাত ও উপস্থিত বক্তিতা প্রতিযোগীতায় ৫৪ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচন করা হয়।