1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে বিএনপি ৯টি উপজেলা কমিটি, পৌর কমিটি ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষনা। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সিরাজগঞ্জে বিএনপি ৯টি উপজেলা কমিটি, পৌর কমিটি ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষনা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে বিএনপি ৯টি উপজেলা কমিটি, পৌর কমিটি ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম।

আজ সোমবার সন্ধ্যায় তিনি এতথ্য নিশ্চিত করেন।

আব্দুস সালাম বলেন, সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও প্রতিটি ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। সম্মেলন প্রস্তুত কমিটির সাথে পুর্ণাঙ্গ নির্দেশনা যায়নি। এজন্য ভুল বোঝাবুঝি হয়েছে।

সিরাজগঞ্জের সকল উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর কমিটি বিলুপ্তি করা হয়েছে। নতুন করে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করবে। এখানে জেলা বিএনপির কোন কাজ নেই।

আগামী দুই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে। এখন কোন সমস্য হবে না।

একটি পক্ষের অভিযোগ ছিলো উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর কমিটি বর্তমান জেলা কমিটি বানাইছে। তাদের ভোটে আবারও বর্তমান কমিটি নেতা হতে চায়। এখন নতুন কমিটি হবে সুতরাং জেলা কমিটির আর কোন কাজ নাই। ইউনিয়ন, থানা, ওয়ার্ড সব নতুন করে হবে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের জন্য আমীরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। জেলা বিএনপির কমিটি বিলুপ্তি না করে সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান জেলা বিএনপির কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর খোলা চিঠি প্রেরন করেন। এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park