1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

২৫ বছর আগে ঠিক এই দিনে পহেলা বৈশাখের উৎসবে নতুন মাত্রা যোগ করে, সম্প্রচারে আসে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একুশে টেলিভিশন। এই বৈশাখে চ্যানেলটি ছুঁয়েছে রজতজয়ন্তীর মাইলফলক। দিনটিকে লক্ষ্য করে বিশেষ আয়োজন করেছে একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জা।
সোমবার( ১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী, জাতীয় কারুশিল্প পদকপ্রাপ্ত তাঁতী তোফাজ্জল হোসেন বাবুল, প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল, সমাজসেবক আব্দুল খালেক শেখ, শিক্ষাবিদ আব্দুল মতিন মাস্টার, আতাউর রহমান আতা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক আরিফুল গনি লিমন,ইত্তেফাক পত্রিকার চৌহালী সংবাদদাতা মারুফা মির্জা, মানবজমিন পত্রিকার চৌহালী প্রতিনিধি বাবু মির্জা, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক সাত্তার আব্বাসী সহ প্রমুখ।

বক্তারা বলেন, একুশে টেলিভিশনের ব্যতিক্রমী সংবাদ পরিবেশনা ও অনুষ্ঠানমালার মাধ্যমে দেশের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে চ্যানেলটি আরও উচ্চতায় পৌঁছাবে।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উদযাপন করেন এবং দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় প্রার্থনা করেন। অনুষ্ঠানের শেষাংশে ছিল বাঙালি ঐতিহ্যের খাবারের আয়োজন—গরম ভাত, ইলিশ মাছ ও বিভিন্ন ভর্তার বাহারি পরিবেশনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park