
তাসলিমা রত্না ময়মনসিংহহ
সকল প্রকার নাশকতা ঠেকাতে মাঠে আছেন মোহিত উর রহমান শান্ত
দেশব্যপি অরাজকতা, নাশকতা নিয়ে কঠোরতার সহিত আন্দোলন করে যাচ্ছেন দিনের পর দিন মোহিত উর রহমান শান্ত
বিএনপি-জামাতের নাশকতার নৈরাজ্যে রুখতে বিশাল মিছিল নিয়ে অবস্থান নেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও
সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিশাল মিছিলি নগরীর মিন্টু কলেজ থেকে বের হয়ে গাঙ্গিনারপাড় প্রদক্ষিন শেষে রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে নৈরাজ্যকারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন এমপি মোহিত উর রহমান শান্ত।
শেখ হাসিনার ভয় নাই
রাজপথ ছাড়ি নাই
আমরা আছি রাজপথে
রাষ্ট্রনায়ক শেখ হাসিনা থাকবে সংসদে