1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইকরামুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২২৫ বার পঠিত

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোলের সুনামধন্য ও সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

১৬ই জানুয়ারী বৃহস্পতিবার দিঘীরপাড়ে অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নিজস্ব প্রাঙ্গণ এই চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকর শিক্ষার্থীদের পাঁচটি বিভাগে ভাগ করে এই চিত্র অংকন প্রতিযোগিতা সমাপ্ত হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকরা আনন্দ প্রকাশ করে জানান বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজন সন্তানদের মেধা বিকাশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন ব্যতিক্রমধর্ম আয়োজন করার জন্য তারা শিক্ষকদের কে ধন্যবাদও জানান।

এবিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইমামুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিষদ প্রতি বছরেই চিত্র অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আবৃতি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করে থাকেন। এতে করে শিক্ষার্থীদের নানা রকম প্রতিভার বিকাশ ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park