1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। কোমরপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কোমরপুর যুব সংঘের আয়োজনে এবং মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এস এম কবির আহমেদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আবু অহিদ বাবলু, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. ইলিয়াস হোসেন বাবু, সেক্রেটারি মোহাম্মদ আলী, আব্দুল আলিম, মো. কাইয়ুম হোসেন ও মো. মহিদুল ইসলাম। এ সময় এলাকার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে কোমরপুর ফুটবল মাঠে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। টানটান উত্তেজনাময় এই ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশে সব বয়সের দর্শকের সমাগম ঘটে। খেলার নান্দনিক মুহূর্তগুলো দর্শকদের মাঝে দারুণ বিনোদন ও উদ্দীপনা তৈরি করে।

খেলা শেষে সমাপনী বক্তব্যে অতিথিরা টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। তারা বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ভবিষ্যতেও যুবসমাজকে খেলাধুলারমুখী করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park