1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা'র তালায় ভোক্তা অধিকারের অভিযানে এক দুধ ব্যবসায়ীকে জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা’র তালায় ভোক্তা অধিকারের অভিযানে এক দুধ ব্যবসায়ীকে জরিমানা।

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

।

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

সাতক্ষীরার তালায় ভেজাল দুধ ব্যবসায়ীদের অপতৎপরতায় দুগ্ধ পল্লী খ্যাত গ্রামের সুনাম ভুলণ্ঠিত হতে চলেছে। প্রশাসন একেরপর এক অভিযান চালিয়েও নিবৃত করতে পারছে না ভেজাল কারবারিদের। দুগ্ধ শীতলীকরণ কোম্পানির কিছু কর্মকর্তা কর্মচারী দের জোকসাজসে এলাকার  অসাধু ব্যবসায়ীরা গ্লুকোজ , পাম ওয়েল, জেলী, ডিটারজেন্ট পাউডার সহ নানা অস্বাস্থ্যকর উপাদানের মিশ্রনে ভেজাল দুধের ব্যবসা করে কোটিপতি বনে গেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার ভোক্তা অধিকারের একটি দল উপজেলার জাতপুর বাজারে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমারের ছেলে সুকান্ত ঘোষ দীর্ঘদিন ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। সে মঙ্গলবার সকালে ৭ ক্যান দুধ বিক্রয়ের জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোক্তা অধিকারের একটি অভিযানিক দল তালার জাতপুর বাজারে তাকে দুধ সহ আটক করে। এসময় ক্যানের দুধ পরীক্ষা করে ২ টি ক্যানে ৬০ কেজি ভেজাল মিশ্রিত দুধ পায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park