1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

মুহাম্মদ হাফিজ,সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জামায়াতের উপজেলা যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের বিভাগীয় সভাপতি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সমর্থিত সাবেক এম,পি গাজী নজরুল ইসলাম।

উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ জামাল ফারুক এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী,সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজাহারুল ইসলাম,উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মাওলানা আব্দুল গাফফার,বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি আব্দুর রহিম, মথুরেশপুর ইউনিয়নের যুব বিভাগের মনিরুল ইসলাম, রতনপুর ইউনিয়নের আমিনুর রহমান,কুশুলিয়া ইউনিয়নের আমিরুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের আমীরুজ্জামান,তারালী ইউনিয়নের আবু তাহের মোঃ সেলিম, নলতা ইউনিয়নের মোঃ আসাদুজ্জামান,কৃষ্ণনগর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুর রহমান প্রমুখ।

সম্মেলন প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন,”আমরা এমন একটি রাষ্ট্র চায় যেখানে আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী সামাজিক সুবিচার কায়েম হবে। সেখানে মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না। যে যার ন্যায্য পাওনা হাতে পেয়ে যাবে। যুবকদের হাতে কাজ তুলে দেয়া হবে। আদর্শ জাতি গঠনে যুবকরা ভূমিকা রাখবে”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park