1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতায় সেমিনার আয়োজন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতায় সেমিনার আয়োজন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সিবি হাসপাতালের ক্যান্সার বিভাগে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার যৌথ আয়োজনে আলোচনা সভা ও ব্রেস্ট ক্যান্সার স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান।

রোটারিয়ান মাগফুর রহমান সঞ্চালনায়
আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. মনোয়ার হোসেন, জতীয় ক্যান্সার হাসপাতালের ডা. মিজানুর রহমান, ডা. আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা কৃষিবিদ ড. এম এ মাজেদ, প্রফেসর ডা. মো. গোলাম হোসেন, ডা. সুশান্ত কুমার ঘোষ, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম মুকুল, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ। এসময় সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকির কারণ ও স্তন ক্যান্সারের লক্ষণসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ( ক্যান্সার) ডা. নাজমুস সাকিব ব্রাইট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park