1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৪

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় ফুলকড়ি আসরের ৫০বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশু, কিশোর, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২৫শে অক্টোবর) সাতক্ষীরা লেক ভিউ কনভেনশন সেন্টারে “পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়তে হবে” এই স্লোগানকে সামনে রেখে ফুলকুড়ি আসরের ৫০ বছর পুর্তিতে সাতক্ষীরা শহর শাখার আয়োজনে এই শিশু কিশোর,অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন
ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম।

উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে যার নিবন্ধন নং ঢ-০৪৫৯। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ফুলকুঁড়ি আসর পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park