1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষাশিবির অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরায় পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষাশিবির অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ১৫ই নভেম্বর শুক্রবার মুন্সিপাড়া কাজী শামসুর রহমান মিলনায়তনে এক পেশাজীবী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

পেশাজীবী শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের বিভাগের৷ উপদেষ্টা নুরুল হুদা।

পবিত্র কুরআন থেকে হেদায়েতী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও ইসলামী এডুকেশন সোসাইটির কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

পেশাজীবী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করে ইনস্টিটিশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার শেখ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, ”একটা সমাজ পরিবর্তন করতে যেমন সংসদে রোল প্লে করতে পারে ঠিক তেমনি পেশাজীবিরা তারাও জাতীয় পেশাজীবি সংগঠনের মাধ্যমে ভৃমিকা রাখতে পারে।আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি।একটা রাষ্ট্রে পেশা জীবিকে চিহ্নিত করা হয়।একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য দক্ষ লোকের দরকার। রাষ্ট্রের সফলতা শুধু অভিজ্ঞতা হলে চলেনা দক্ষ হওয়ার প্রয়োজন।আমাদের সংগঠনের লক্ষ্য হলো দক্ষ জনশক্তি। এ দক্ষতা সৃষ্টিতে আমাদের অবস্থান সৃষ্টি করা ও যোগ্য ব্যক্তিকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়া। যেখানে যতটুকু প্রয়োজন যেমন সাংবাদিকদের প্রেসক্লাবে ও ডাক্তারদের তাদের ক্লাবে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।জাতীয় উন্নয়নে আমাদের সকলকে দক্ষ মানুষ সৃষ্টি করে দাবি আদায় করতে হবে। সেই সাথে আমাদের সেক্টর ভিত্তিক লোক তৈরি করতে হবে।
একটি সরকার বা দেশ পরিচালনা করতে সকল পেশার লোক দরকার। আমাদের দেশে দক্ষ জনশক্তির অনেক অভাব। আমাদের নানা বিভাগের অধীনে জনশক্তিকে একত্রিত করে তাদের মান উন্নয়ন করতে হবে।এই পেশাজীবী বিভাগের ২ ধরনের কাজ সেটা এক হলো নৈতিক মান উন্নয়ন অপরটি পেশাগত মান উন্নয়ন। যদি আমরা এ দুটি উন্নয়ন যদি করতে না পারি তাহলে আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সব সেক্টরে যদি আমাদের জনশক্তি দিতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।আমদের প্রতিটি জায়গায় দক্ষ জনবল থাকলে আমরা জাতীয় পর্যায়ে পৌছাতে পারবো।সেক্টর ভিত্তিক আমাদের জনশক্তিদের নিয়ে সেমিনার আয়োজন করে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে”।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পেশাজীবী বিভাগের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, প্রফেসর ওবায়দুল্লাহ,প্রভাষক ওমর ফারুক, গাজী সুজায়েত আলী,মাওলানা শাহাদাত হোসেন, এ্যাড. আজিজুল ইসলাম, মাওলানা উসমান গণি,মাওলানা আব্দুল মজিদ, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ী, ইন্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকারসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park