1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: দীর্ঘ ১৬ বছর পর সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তুফান কোম্পানীর মোড়ে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে
একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন’র এর নেতৃত্বে সঙ্গীতা মোড় থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, শহর অফিস নুরুন্নবী, প্রকাশনা সম্পাদক আল রাজীব, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন,মুহাম্মদ নুর নবী,আল রাজীব হোসেন,আরিফ বিল্লাহ,মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ, শাহনিওয়াজ,আকবর হোসেন,আলামিন হোসেন,মোঃ নাজমুল হোসেন,ওয়ালী উল্লাহ, ইয়াছিন আরাফাতসহ র‍্যালিতে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের কোরাল গ্রাস থেকে মুক্ত হলেও এখনো ফ্যাসিবাদের দোসরা বিভিন্নভাবে ক্রিয়াশীল। পাশের দেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রশিবির যেকোনো মূল্যে এই অপতৎপরতা রুখে দেবে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ। এমন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park