
মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আল মুস্তানছির বিল্লাহ।
এ সময় বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন ও প্রভাষক মো. শরিফুল ইসলাম। সভায় বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভাগের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কেও জানানো হয়। আগামী ১৫ জানুয়ারি রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশন ফি বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা, সাবেক শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেবের সঙ্গে ০১৭২০-৫২৬০৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।