1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদরে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে এডভোকেসি সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরা সদরে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে এডভোকেসি সভা

মুহাম্মদ হাফিজ: সাতক্ষীরা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ: সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জরুরী পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।

এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।লাল গোলাপ যুবসংঘের সদস্য মোঃ আরাফাত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান ও সাতক্ষীরা সদর হাসপতালের আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিতি ছিলেন জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, নূনগোলা দাখিল মাদ্রাসার সহ সুপার শাহ জাহান কবির, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও যুব সদস্যববৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park