1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা যুবদলের কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরা যুবদলের কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা

জামান উদ্দিন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

জামান উদ্দিন, স্টাফ রিপোর্টার।

সাতক্ষীরা যুবদলের কমিটি গঠন বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক শিল্প কলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গত শুক্রবার বিকাল 4 টায় ঢাকা কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের সমন্বয়ে সাতক্ষীরা সাবেক সাংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছে দিতে, উক্ত কমিটি বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রতিহিংসা নয়,হানাহানি রক্তপাত নয়, শান্তির বাণী, জেলা উপজেলা ও মহল্লা ব্যাপী পৌঁছাতে এ মহতী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুব দলের নেতাকর্মী জেলা যুবদলের নেতা উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এদেশের সর্বহারা মেহনতী জনতা শান্তিতে বসবাসের জন্য ন্যায্য অধিকার পাওয়ার প্রতিশ্রুতিতে উক্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা নেতা কর্মী।সাধারণ জনতার উদ্দেশ্যে নেতারা বলেন, প্রতিহিংসা নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তিতে স্বস্তির বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই আলোচনা ও মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।বক্তব্য রাখেন সমাজসেবক সহ যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বলেন, সকলকে জাতীয়তাবাদী দলের পতাকা তলে আশ্রয় নিয়ে, সংস্কৃত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই কমিটি বিষয়ক মতবিনিময় সবার পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park