1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক তুহিন হত্যাসহ নির্যাতনের প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ দ্রুত বিচার ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের জোর দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সাংবাদিক তুহিন হত্যাসহ নির্যাতনের প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ দ্রুত বিচার ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের জোর দাবি

মোঃ ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর উপজেলা সাংবাদিকবৃন্দের আয়োজনে গাজীপুরের নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংস হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান গুম, খুন, মামলা, নির্যাতন ও হয়রানির তীব্র প্রতিবাদে দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিরামপুর ঢাকা মোড়ে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিরামপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।

পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের সর্বোচ্চ শাস্তি-ফাঁসির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও কার্যকর সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের জোর আহ্বান জানান।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা মানে শুধু একজন মানুষকে হত্যা নয়, এটি সত্য ও স্বাধীন সাংবাদিকতাকে হত্যা। এই হত্যাকাণ্ডের বিচার যদি দ্রুত ও দৃশ্যমান না হয়, তবে দেশজুড়ে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা মোড়ে এসে শেষ হয়।

আয়োজক কমিটির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আমিরুল ইসলাম, বিরামপুর কলাবাগান প্রেসক্লাব এর আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজার এর সভাপতি মোর্শেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল হক,সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, বিরামপুর মহিলা কলেজের প্রভাষক মুশফিকুর রহমান,চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর পরিচালক মুশফিকুর রহমান লিটন,প্রবিণ সাংবাদিক রফিকুল ইসলাম,সাংবাদিক আজহার ইমাম, সাংবাদিক মোসলেম উদ্দিন, সাংবাদিক সাসামিউল ইসলাম, সাংবাদিক ইব্রাহীম মিঞাসহ আরও অনেকে।

বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তুহিন হত্যার বিচার ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন যদি বিলম্বিত হয়, তবে দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের ঘোষণা দেবে। সত্যকে রক্তে ভাসিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে কলমের শক্তি ও জনগণের শক্তি দিয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park