1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরকারী বিবিএমপি হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার প্যান্ডেল ও বিদ্যালয়ের ১১টি ফ্যান ভাংচুরঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সরকারী বিবিএমপি হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার প্যান্ডেল ও বিদ্যালয়ের ১১টি ফ্যান ভাংচুরঃ

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

১৭ই ফেব্রুয়ারি সোমবার সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা সদরের সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের একটি বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে কন্যা শিশুদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের জন্য তৈরি করা প্যান্ডেল ও বিদ্যালয়ের ১১টি ফ্যান ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাতের কোনো এক সময় এসব ভাংচুর করা হয়। বিষয়টি তদন্তের জন্য উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল জানান, তাদের বিদ্যালয়ে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে একটি বেসরকারি সংস্থা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে। এ জন্য রবিবার সন্ধ্যায বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণের জন্য একটি প্যান্ডেল করা হয়।

সোমবার সকালে যেয়ে তারা দেখেন প্যান্ডেলটির টেবিল ভাংচুর করে পাশের পুকুরে ফেলে দেয়া হয়েছে। পাশাপাশি স্কুলের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির (বি সেকশন) ক্লাসরুমের ১১টি সিলিং ফ্যানের পাখা দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকাল ৯টার দিকে এসে তারা এসব দেখতে পান। পরে নতুন প্যান্ডেল তৈরি করে ঐ বেসরকারি সংস্থা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করে। এবিষয়ে তিনি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।

পাশাপাশি স্কুলের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে প্রধান ও সরকারী শিক্ষক গৌর চন্দ্র পালকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন তার কাছে জমা দেবেন।

এ বিষয় দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী জানান, মৌখিকভাবে স্কুলের কর্তৃপক্ষ তাকে জানানোর পর তিনি সেখানে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে নেশাখোররা এসব করেছে। তারপরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park