1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃ*ত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃ*ত্যু

খান আহম্মেদ হৃদয় পাশা
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় সকাল ৭ টায়,সখীপুর থানার সামনের সড়কে ৯ টায় এবং সখীপুর সাগরদিঘী সড়কের কুতুবপুর বাজার এলাকায় সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর (৪৫), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জয়নুদ্দিন (৬৫) ও টাঙ্গাইলের সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন খান (২৫)।
এর মধ্যে আবু বকর একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি মাছ আনার জন্য ঘাটাইলের জোরদীঘি এলাকায় যাচ্ছিলেন। সেখানে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।

পুলিশ জানায়, নিহত জয়েন উদ্দিনের বেয়াই মকবুল হোসেন মারা যাওয়ায় জানাযায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে উপজেলার কচুয়া গ্রামে আসছিলেন।
আজ সোমবার সকাল নয়টায় সখীপুর-ঢাকা সড়কের থানার সামনে এলে স্পিড বেকারে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে নিহত মামুন খান ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন। রাতের দায়িত্ব (নাইট ডিউটি) পালন শেষে ভোর সাতটার দিকে বাড়ি ফেরার পথে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park