1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন
এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে
উদযাপিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।
২৮ শে মে বুধবার সকালে এ উপলক্ষে
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায়
বণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: নাহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নুর ইসলাম , উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর। এছাড়াও বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রেজাউল করিম, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, এস,এসিএমও মনিরুজ্জামান, এমটিইপিআই মোন্তাসির আহমেদ, এমপি ল্যাব মাহবুবুল আলম শাহীন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম মাসুদুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park