1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

শেরপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

এসডি সোহেল
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর জেলা পুলিশের আয়োজনে অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দিক মহোদয়।

কল্যাণ সভার শুরুতে অতিরিক্ত ডিআইজি মহোদয়ের
অনুমতিক্রমে জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয়ের নিকট উত্থাপন করা হয়।

অতিরিক্ত ডিআইজি মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন ও সমস্যা-সমূহ সমাধান করার লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত সকলকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কল্যাণ পরবর্তী সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয়
পুলিশ লাইন্সে অবস্থিত অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল-সহ বিভিন্ন দপ্তর ও রিজার্ভ অফিস এর সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব
মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park