1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ, লিখিত পরীক্ষা উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ, লিখিত পরীক্ষা উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত

এস ডি সোহেল রানা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, সেপ্টেম্বর ২০২৪ এর লিখিত পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সহিত সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১৬ ঘটিকায় শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে লিখিত পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে লিখিত পরীক্ষা অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার-ফোর্সদের দায়িত্ব, কর্তব্য ও পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিফিংয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোনা সদর সার্কেল) শা্হ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park