1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে লেখাপড়ার দায়িত্ব নিলো "পারি ফাউন্ডেশন" - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে লেখাপড়ার দায়িত্ব নিলো “পারি ফাউন্ডেশন”

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পঠিত


মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হ‌ওয়া দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুনের পড়ালেখার দায়িত্ব নিলো পারি ফাউন্ডেশন।
(৩ফেব্রুয়ারি) সোমবার বিকালে পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন দরিদ্র রিকশা চালক চাঁদ আলীর বাড়িতে উপস্থিত হয়ে মেডিকেলে চান্স পাওয়া চাঁদনী খাতুনের হাতে ফুলের তোড়া ও ভর্তির খরচ তুলে দেয়। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তারেক রহমান ও জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বর পত্রিকায় “শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী কষ্ট করে মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অর্থাভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।
সংবাদটি পারি ফাউন্ডেশন সংশ্লিষ্টদের নজরে আসার পর সময়ের কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা প্রতিনিধির সাথে যোগাযোগ করে সহযোগিতা ও চাঁদনীর মেডিকেলে পড়ালেখার সকল দায়িত্ব গ্রহণের আগ্রহের কথা জানায়।
এই বিষয়ে পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন জানান, পারি ফাউন্ডেশন থেকে প্রতিবছর ৫ জন দরিদ্র শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব গ্রহণ করা হয়। সেই সাথে সপ্তাহে ১দিন ২ টাকার বিনিময়ে দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এই বিষয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুন বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট পেয়ে আমরা আনন্দিত ছিলাম আবার খরচ নিয়ে চিন্তিত ছিলাম। পারি ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে আমার মেডিকেলে পড়ালেখার খরচের দায়িত্ব গ্রহণ করায় আমি উপকৃত হয়েছি। চিকিৎসক হয়ে আমি দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park