1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুর-৬৭ আসনের সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম গাজীপুর থেকে গ্রেপ্তার । - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

শাহজাদপুর-৬৭ আসনের সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম গাজীপুর থেকে গ্রেপ্তার ।

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর ৬৭ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রীসহ পুলিশের হাতে আটক।

গাজীপুরের শ্রীপুর থেকে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোছনা খাতুনকে আটক করেছে পুলিশ। (৯ ফেব্রুয়ারি) রোববার গভীর রাতে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্রদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, চয়ন ইসলাম গত দুই মাস ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। বাড়িটির মালিক হিসেবে আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলামের নাম উঠে এসেছে। পুলিশ জানায়, আটকের পর চয়ন ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার স্ত্রীর ভূমিকা সম্পর্কেও খতিয়ে দেখা হচ্ছে।

চয়ন ইসলামের আটকের খবরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন। বিশেষ করে গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলন দমনে তার ভূমিকা বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তিনি নিজ বাসায় ছাত্র জনতার ওপর হামলাকারীদের জন্য খাবারের আয়োজন করেছিলেন এবং তাদের উৎসাহিত করেছিলেন।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, চয়ন ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park