1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতের মত বিনিময়  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতের মত বিনিময় 

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

বেনাপোল প্রতিনিধি  : যশোরের শার্শায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্প্রতিবার (২১ নভেম্বর) বিকালে নাভারন দারুল আমান ট্রাস্টে এ মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাও. আজিজুর রহমান।

তিনি বলেন, যড়যন্ত্র ও নিষ্ঠুর নির্যাতনের ১৭ বছর পর জাতি ২য় স্বাধীনতার মুখ দেখেছে।আপোষহীনতার কারনে জামায়াত নেতাকর্মিদের উপর আ.লীগ গত ১৫ বছর নিষ্ঠুর ও নিকৃষ্ট অত্যাচার চালিয়েছে।এতে সাংবাদিকরাও ছিলেন রুদ্ধ,বঞ্চিত ও নিপীড়িত।বঞ্চনা বৈষম্য, দুর্ণিতী,দারিদ্য,দখল, গুম,খুন ও নারি নির্যাতনের কারনে পুরা দেশ ও জাতি ছিল স্তদ্ধ।আজ আমরা সবাই মুক্ত।তাই আমাদের সকলের দায়িত্ব আজ অনেক।কারন দুর্নিতী, দুরবস্থা দ্রব্য মুল্যের উর্ধ্বগতি পুলিশ ও প্রশাসনের স্থবিরতা, বৈদশিক ঋনের চাপ দেশ ও জাতিকে নুয্য করে দিয়েছে।আজ প্রয়োজন ঐক্য ও সংগবদ্ধতার। তিনি ঐক্য, ঐকান্তিক সততা ও সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতায় সর্বাধিক প্রয়োজনের পাশাপাশি দলমত ও ধর্ম বর্ন এবং শ্রেনী নির্বিশেষে সকল নাগরিকের কাছে আহব্বান জানান।

এ সময় শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মিজানুর রহমান,উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মাও. শফিউদ্দীন,শার্শা উপজেলা যুব কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল মান্নান,মনিরুল ইসলাম মনি, রাজু রহমান সহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park