1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শারদীয় দুর্গা পূজা বোদন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

শারদীয় দুর্গা পূজা বোদন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে। বুধবার সকালে বোদন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপি পূজা শুরু হয়েছে। সেই সঙ্গে মন্ডপে মন্ডপে ঢাকের বাদ্য ও শঙ্খ ধ্বনিতে উৎসবমুখর হয়ে উঠে।
প্রতি বছরের ন্যায় এবছরও জগন্নাথপুরে ৪১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব চলছে। ইতিমধ্যে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে। প্রতিটি মন্ডপ বর্নিল সাজে সাজানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার পূজা মন্ডপগুলো উৎসবের আয়োজন কাঁটচাট করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কিছুটা ভীতি রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রয়েছে। এছাড়াও জগন্নাথপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস উজ্জ্বল দৃষ্টান্ত বহন করছে যুগের পর যুগ।
পূজা উদযাপনকারী রবীন্দ্র দাস জানান, জগন্নাথপুর পৌরসভাসহ আটটি ইউনিয়ন মিলিয়ে উপজেলার ৪১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। পূজা উদযাপনে কোন সমস্যা হচ্ছেনা। ধর্মীয় গান বাজনার মাধ্যমে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শুশৃঙ্খল ভাবেই পূজা শেষ হবে আমরা আশাবাদী।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, জগন্নাথপুরের শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আমাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারকি করছেন। ইতিমধ্যে আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park