1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাপলা চত্বরে গণহত্যায় শহীদদের স্মরণে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

শাপলা চত্বরে গণহত্যায় শহীদদের স্মরণে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

২০১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যায় শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ মঙ্গলবার (৫ মে ) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল-আমিন ট্রাস্ট এর কনফারেন্স রুমে সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, ২০১৩ সালের ৫ই মে আওয়ামী সন্ত্রাসীর পেটুয়া পুলিশ বাহিনী কর্তৃক শাপলা চত্বরে হেফাজতে ইসলামসহ সাধারণ নিরীহ মানুষের ওপর যে নৃশংস গণহত্যা চালানো হয়েছিল, তা দেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি অভিযোগ করেন, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এই হত্যাকাণ্ডে জড়িত ছিল।
‎
‎তিনি এ ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতন হওয়ার আহ্বান জানান।
‎
‎
‎ এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল রাজীব ,তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎
‎আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park