1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাড়ির আবদার—শেষ হলো প্রাণে! বিরামপুরে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

শাড়ির আবদার—শেষ হলো প্রাণে! বিরামপুরে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

ইব্রাহীম মিঞা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুঁচিয়া মোড় গ্রামে নবান্ন উৎসবের দিনে শাড়ি না পাওয়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর মৃত্যুর ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নবান্ন উৎসব উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম (৫০) স্বামী হাফিজুল ইসলাম (৫৫)-এর কাছে শাড়ি নেয়ার আবদার জানান। এ নিয়ে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে—এই সময় স্ত্রী বসার পিঁড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে এলাকাবাসী হাফিজুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাফিজুল ইসলাম মৃত আব্দুস সামাদের তৃতীয় সন্তান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি এক মেয়েকে মানুষ করে বিয়ে দেন। প্রায় চার মাস আগে তিনি নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের সিন্না গ্রামের মৃত মনছের আলীর মেয়ে রেহেনা বেগমকে (যার এটি তৃতীয় বিয়ে) বিয়ে করেন।

স্থানীয়দের দাবি, বিয়ের শর্ত হিসেবে হাফিজুল ইসলামের বসতভিটার ২ শতক জমি নিজের নামে লিখে নেয়ার বিষয়টি নিয়ে রেহেনা বেগমের সঙ্গে প্রায়ই কলহ হতো। শাড়ির বিষয়টি নিয়ে ঝগড়া থেকেই এ ঘটনা ঘটে বলে তাদের ধারণা।

ঘটনার পর এলাকাবাসী রেহেনাকে ঘিরে রাখেন যাতে পালাতে না পারে। পরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মৃতের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন,
“ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park