1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাট জেলার পাটগ্রামে জিয়া পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাট জেলার পাটগ্রামে জিয়া পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪অনুষ্ঠিত 

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত


আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : 

লালমনিরহাটের পাটগ্রামে জিয়া পরিষদের উপজেলা  ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার   ৭ ডিসেম্বর 

 সকাল ১০ টায় শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সন্মেলনে আব্দুল হাকিম বকুলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ব্যারিস্টার  হাসান রাজীব প্রধান,  সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল করিম প্রধান আহবায়ক উপজেলা বিএনপি; মোস্তফা সালাউজ্জামান ওপেল, সভাপতি পাটগ্রাম পৌর বিএনপি। 

সম্মেলন উদ্বোধন করেন সাইফুল ইসলাম সভাপতি জিয়া পরিষদ লালমনিরহাট, প্রধান বক্তা হিসেবে উপস্হিত  ছিলেন মো: দুলাল হোসেন, সাধারণ সম্পাদক জিয়া পরিষদ লালমনিরহাট ; সম্মেলন সঞ্চালনা করেন মো: মুকুল হোসেন। এছাড়াও উপস্হিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান,   উপজেলা বিএনপির সিঃযুগ্ন আহবায়ক সফিকার রহমান, যুগ্ন আহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল প্রধান শিক্ষক,যুগ্নআহবায়ক রফিকুল ইসলাম জিএস,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু মাহফুজার রহমান মিলন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগতবেড় ইউনিয়ন শাখা।জিয়া পরিষদের উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন  স্বৈরাচার  হাসিনা সরকারের বিভিন্ন নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা যেন সাংবিধানিক বৈধতা ছিল। তিনি তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা করেন। তিনি সবাই কে সদাচরণের কথা বলেন, আপনাদের আচার আচরনের মাধ্যমে যেন আওয়ামীলীগ আর বিএনপির পার্থক্য বুঝতে পারেন সাধারণ মানুষ।

সম্মেলনে পাটগ্রাম উপজেলা জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হন আখতারুজ্জামান  সওদাগর রাজু   এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন সাব্বির আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হাকিম ইভান, পাটগ্রাম পৌর শাখার সভাপতি নির্বাচিত হন ফরহাদ হোসেন মাসুম,  সাধারণ সম্পাদক মুকুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম মুরাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park