1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লাখাইয়ে  শসা -ক্ষীরা চাষে সফল ঈসরাইল মিয়া।  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লাখাইয়ে  শসা -ক্ষীরা চাষে সফল ঈসরাইল মিয়া। 

এস এম জোবায়ের আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

এস এম জুবায়ের আহমেদ
হবিগঞ্জ লাখাই থেকে :

লাখাইয়ে ক্ষীরা চাষে  প্রায় এক যুগ ধরে এ কাজে সম্পৃক্ত।  সমাজে সন্মানজনকভাবে বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।২ছেলে ২মেয়ে এবং স্ত্রী,  মাকে নিয়ে তার সংসার।  এমনই একজন   সদস্য লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন এর পুর্ববুল্লা গ্রামের  মৃত ফজলুর রহমান এর দ্বিতীয় পুত্র ঈসরাইল মিয়া।

তিনি নিজেকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত করে সফল হওয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে আসছেন। 

চলতিবৎসর  তাঁর বর্গা নেওয়া ৬৪  শতাংশ জমিতে  শষা-ক্ষীরা চাষ করেছেন।এ ছাড়াও অন্য একটি জমিতে  রয়েছে টমেটো, ,লালশাক,ধনেপাতা,মরিচ।

সরজমিন পরিদর্শন এ দেখা যায় ঈসরাইল মিয়া তাঁর জমিতে  ক্ষীরার পাশাপাশি একাধিক বেড/ প্লট তৈরি করে এক একটি প্লটে একেক রকম শাকসবজি চাষ করেছেন। 

এ বিষয়ে ঈসরাইল মিয়া জানান আমি এক যুগ ধরে ক্ষীরার পাশাপাশি অন্যান্য সবজি চাষ করে সফলতা পেয়েছি। ৪সন্তান, মা,স্ত্রীকে নিয়ে আমার সুখী সংসার।আমার বড় ছেলে আমির হামজা(১৭) সবজি চাষে সহযোগীতা করে, তার পাশাপাশি সে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি  সরকারি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী।

তিনি আরো বলেন  ক্ষীরা চাষ করে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে,কৃষি ফর্মুলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোন রকম সহযোগিতা সুপরামর্শ পাইনি। 

আমি আমার মতো করে চাষাবাদ করে আসছি। ফলন আশানুরূপ হওয়ায় আমি খুশি। যা উৎপাদন হচ্ছে তাতে আমি  বাজারজাত করতে পারছি। এতে আমি লাভবান।

শষা-ক্ষীরার বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানতে চাইলে ইসরাইল মিয়া বলেন পাইকারি ১০০০ টাকা মন করে বিক্রি করা হচ্ছে, প্রতি শনি ও মঙ্গলবার হাট হওয়ায় , সপ্তাহে দুইদিন বিক্রি করা হচ্ছে, এই দুই দিনে প্রায় ১০ মনের মত বিক্রি করা যায়। 

 কৃষিতে আমি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি, এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতা পেলে আরো ভালো করতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park