1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাসুলুল্লাহ (সাঃ) কেয়ামতের দিন অভিযোগ দায়ের করবেন!! - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

রাসুলুল্লাহ (সাঃ) কেয়ামতের দিন অভিযোগ দায়ের করবেন!!

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ পৌরসভা এবং ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন পৌরসভা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। গতকাল বৃস্পতিবার রাতে বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন তাঁরা। এ সময় নবীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় উৎসব আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোনো সম্প্রদায় কতৃক বাধাপ্রাপ্ত হয়, তাহলে রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। কোনো কুচক্রী মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এ জন্য আমাদের সচেতন থাকতে হবে।মণ্ডপ পরিদর্শনকালে ৮নং সদর ইউনিয়নের পূজা মন্ডপগুলোর দায়িত্বরত নবীগঞ্জ থানার এস আই কামেল হুসেন বলেন, পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবে না। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। পূজামণ্ডপগুলোতে পুলিশ-আনসারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে। এ সময় পৌরসভা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হকের সঙ্গে ছিলেন সেক্রেটারি সোহেল আহমদ, সাবেক আমির সাঈদুল চৌধুরী সাদিক, কর্মপরিষদ সময় সদস্য আবু মারুফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা:শামীম আহমদ তালুকদার ,আব্দুল আহাদ,মনসুর আহমদ এবং নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের যুগ্ম আহব্বায়ক মো: সফিকুল ইসলাম নাহিদ, সদস্য সচিব মো: বাদল আহমেদ প্রমুখসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park