1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে ২ বছরেও শেষ হয়নি রাস্তা পাকা করণের কাজ,নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ,ভোগান্তিতে সাধারণ জনগন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজারহাটে ২ বছরেও শেষ হয়নি রাস্তা পাকা করণের কাজ,নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ,ভোগান্তিতে সাধারণ জনগন।

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি
ছাব্বিশ শত বিয়াল্লিশ মিটার রাস্তা পাকা করণের কাজ নির্ধারিত সময়ের থেকেও ১০ মাস পেরিয়ে গেলেও তা শেষ করা হয়নি ২ বছরেও।২ বছরে মোট কাজের ৬০% ভাগ শেষ করলেও সেখানে ব্যবহার করা হয়েছে নিম্ন মানের খোয়া।গাইড ওয়াল নির্মাণেও করা হয়েছে অনিয়ম একটু বৃষ্টির এলে ভেঙ্গে যাবে রাস্তার পাশে দেওয়া গাইড ওয়াল।এলাকাবাসী নানা ভোগান্তিতে চলাচল করলেও নিয়মিত কাজ সম্পূর্ন করতে তদারকি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
ঘটনাটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নের কদমতলা পাঁচমাথা (সুকদেব) মানাবাড়ী ভায়া গোলাপ ডিলারের বাড়ী পর্যন্ত সড়ক যার (চেইঃ ৫০০ মিঃ- ২৬৪২মিঃ) (সড়ক আইডি নং-১৪৯৭৭৫০৯০) উন্নয়ন করণ প্রকল্প।
অফিস সূত্রে জানা যায়,২০২১-২০২২ অর্থ বছরের প্রাক্কলিতমূল্য ১,৯১,৯১,৬১২/৮৬ টাকা,
চুক্তি মূল্য ১,৮২,৩২,০৩২/২১ টাকা।
১৭ জানুয়ারী ২০২৩ইং তারিখে প্রিন্স মুরাদ কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স, সরকারপাড়া, তবকপুর, উলিপুর, কুড়িগ্রাম এর ঠিকাদার কাজটি শুরু করেন।১৬ই জানুয়ারী ২০২৪ইং তারিখে কাজ শেষ করার সময় বেধে দেন কর্তৃপক্ষ।কিন্তু নির্ধারিত সময়ের ১০ মাস পেরিয়ে গেলেও কাজের ৬০% শেষ করেননি।
গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে দায়সারা কাজ করে দুই দফায় ৪০% টাকা উত্তলণ করেও রাস্তার বাকি কাজ শেষ না করে ফেলে রাখেন।এনিয়ে সাংবাদিকরা লেখালেখি করলে প্রিন্স মুরাদ কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স এর স্বত্বাধারীকারী মুরাদ হোসেন কে কাজ না করে বন্ধ রাখায় স্থানীয় সরকার ও সড়ক বিভাগ রাজারহাট উপজেলার নির্বাহী প্রকৌশলী তাকে শোকজ করেন।
৫ই আগস্ট ২০২৪ইং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পট পরিবর্তনের পরে তরিঘরি করে নিম্ন মানের খোয়া দিয়ে কাজ শুরু করে দেন।এতে স্থানীয় জন সাধারন ক্ষুপ্ত হলে সাংবাদিকরা নিম্ন মানের খোয়া দিয়ে কাজ করার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে সাংবাদিক কে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে কাজটি বন্ধ রাখেন।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এই কাজ শুরু থেকে নয়ছয় হয়ে আসছে।এই মানাবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী সরকার এই সাইটের ম্যানেজারী দায়িত্ব পালন করায় এতোদিন এই কাজের অনিয়ম নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।।দলীয় প্রভাব খাটিয়ে দায়সারা কাজ করে বিল উত্তলণ করতে চেয়েছিলেন।
কাজের ধীরগতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মুরাদ হোসেন সাংবাদিক কে জানান কাজের ফান্ড না থাকায় কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান।এ বিষয়ে রাজারহাট এলজিআরডির প্রকৌশলী জনাব সোহেল রানা বলেন রাস্তার কাজটি শেষ করতে ঠিকাদার কে একাধিকবার চাপ দিয়েছি।দ্রুত কাজটি শেষ করতে না পারলে বিধি মোতাবেক ব্যবস্থা নিবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park