1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

রাজারহাটে টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য হিসেবে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়।

জানা গেছে, টিসিবির নিয়মিত পণ্য বিতরণের অংশ হিসেবে চারজন ডিলার সমন্বিতভাবে পণ্য বিতরণ শুরু করেন। রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণের শুরু থেকে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়। একপর্যায়ে বিষয়টি ছড়িয়ে পড়লে ভিড় জমায় সুবিধাভোগী ও পথচারীরা। তারা নিম্নমানের চাল বিতরণের প্রতিবাদ জানাতে থাকেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

টিসিবির সুবিধাভোগী জাহাঙ্গীর আলম বলেন, এই চাল খাওয়ার অনুপযোগী। হাঁস মুরগিকে খাওয়ানো ছাড়া মানুষ খাওয়া যাবে না।

সুবিধাভোগী রেজাউল ইসলাম বলেন, পচা দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা খাওয়ার অনুপযোগী চাল বিতরণ করা হয়েছে। আমরা জড়িতদের বিচার চাই। ডিলার হরিশ্চন্দ্র বলেন, গুদাম থেকে যেভাবে পেয়েছি আমরা ওভাবে দিয়েছি।

ডিলার সেকেন্দার আলী বাবলু বলেন, ওসিএলএসডি এসেছিলেন। যে কয়েক বস্তা খারাপ চাল পাওয়া গেছে সেগুলো আলাদা করা হয়েছে।

ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে খারাপ চাল দেওয়া বন্ধ করেছি।

ওসি এলএসডি হুমায়ুন কবীর বলেন, পোকামাকড় তাড়ানোর জন্য যে স্প্রে করা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ রকম হয়ে থাকতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park